Obituary :-


শোক সংবাদ
প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠান ছেড়ে গেলেন।
প্রিয় সদস্য বন্ধুরা,
গত কাল রাতে ১১-৩২ মিনিটে আমাদের অত্যন্ত প্রিয় ,কাছের মানুষ শ্রী দিব্যেন্দু রায় কলকাতায় অ্যাপোলো হাসপাতালে দেহত্যাগ করেন। তার সক্রিয় ভূমিকা পালনে এই সংগঠন গড়ে উঠেছিলো, তিনি সুশীল দা ও আরো অনেকের সহযোগিতা ছাড়া এটা করা অসম্ভব ছিল। চাকুরী জীবনে তিনি NFIFWI এর এক জন সংগ্রামী সদস্য ছিলেন। উনি আমাদের প্রতিষ্ঠার সময় সহকারী সম্পাদক ছিলেন।আমরা দেখতাম উনি বেশির ভাগ দিনই আসতেন ,অনেক সহায়তা করতেন,আমাদের স্বাস্থ্য কর্মসূচী তে অংশ গ্রহণ ,বিজয়া সম্মিলন,বাইরে বেড়াতে যাওয়ার প্রধান উদ্যোক্তা ছিলেন। উনি বীমা অধিকারী হিসাবে সারা ভারতে শীর্ষ স্থানও অধিকার করেছিলেন। বেশ কিছুদিন আগে ত্তার স্ত্রী বিয়োগ হয়।তার পুত্র অস্ট্রেলিয়া নিবাসী, ভাইয়েরা কাছাকাছি সল্ট লেকে থাকেন। ভাই মানবেন্দুই তার দাদাকে এই দীর্ঘ হসপিটাল বাস প্রায় ১৪০ দিন ,দেখাশুনা করেন।আমরা তার মেডিক্যাল পাওনা গুলি দেখতাম ,তার কন্যা ব্যাঙ্গালোরে থাকেন উনি,এলে বেলা তিনটার পর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। গত ৩০ সে আগস্ট ২০১৯ আমরা তার বাড়িতে শেষ যোগা যোগ করি। আমরা এক পরম আত্মীয় হারালাম। গভীর ভাবে শোকাহত। ওম শান্তি।
সাধারণ সম্পাদক।
09/06/2021 কলকাতা
LIC Retired DO Welfare Association