
প্রিয় সদস্য বন্ধুরা,
আমাদের কাছে মর্মান্তিক সংবাদ 26/08/20তে শ্রী রঞ্জিত ভট্টাচার্যের অকস্মাৎ মৃত্যু ।তিনি যেমন তার চাকুরী জীবনএর বেশির ভাগ সময় এক সংগ্রামী যোধ্যা হিসাবে Nfifwi এর এবং ডেভলপমেন্ট অফিসারদের উন্নতির জন্য লড়াই করে গেছেন ।আমরা বহুবার তার সাথে ভারতবর্ষের অনেক জায়গায় সন্মেলনে উপস্থিত ছিলাম ,এছাড়া দিল্লি ও বোম্বাই এর সেন্ট্রাল অফিসে ঘেরাও র কথা বিশেষ করে মনে পড়ছে।আজ সবই ইতিহাস।তো অবসরের পরে উনি আমাদের সঙ্গে জড়িত ছিলেন। ২০০৭ থেকে ২০১০ এবং ২০১১ আংশিক সময় আমাদের সাধারণ সম্পাদক হিসাবে পরিচিত ছিলেন। তখন সুশীল দা আমাদের প্রেসিডেন্ট সকালে (প্রত্যেক শুক্র বার) আসতেন সবার আগে।আর অনেকটা দূর দুর্গাপুর থেকে আসতেন রঞ্জিত দা।আমি তখন যুগ্ম সম্পাদক। অনেক পথ চলা একসাথে।আজ হারিয়ে গেলো। গত দু,তিন দিন আগেও আমি ওনার বাড়ির newtwon এ যোগাযোগ করি ,তখনও উনি খুবই অসুস্থ। যাই হোক আমরা ওনার বিদায়ে গভীর ভাবে শোকগ্রস্ত।ওনার পরিবারের সদস্য দের প্রতি আমাদের শোক ও সমবেদনা জানাই।
সম্পাদক।
LIC Retired DO Welfare Association