Rallis Building (4th Floor), 16 Hare Street, Kolkata - 700001 +91 990 314 0567 WhatsApp
LIC Retired DO Welfare AssociationEastern Zone · Kolkata Contact
News & notices

দ্বিতীয় ডু আর্স যাত্রা , চ্যালসা ,লাভা, লোলেগাও বিন্দু, ঝলং , জলঢাকা , সুলতানখোলা ইত্যাদি

প্রিয় সদস্য বন্ধুরা,
আমাদের ডুয়ার্স অভিমুখে যাত্রা শুরু হয়েছিল এক তারিখে রওনা হয়ে আজ পাঁচ তারিখে  ফের ফেরার ট্রেন ওঠা ।
এর মধ্যে জঙ্গল সাফারি শুরু জলদাপাড়া থেকে , ফিরে রাতে ট্রাইবাল ড্যান্স ।
পরের দিন নকশালবাড়িতে নদীর পাড়ে পিকনিক ।
তারপরের দিন প্রথমে লাভা ও  তার অসাধারণ সৌন্দর্য ও বর্ণিল সাজে পাহাড় ও তার ভূপ্রকৃতি ও বিস্তীর্ণ  বনাঞ্চল ! তারপর আরও সুন্দর লোলে গাঁও ।অসম্ভব ঠাণ্ডা ও সবুজে ঘেরা জীবন। তার পর আমাদের হোটেলে ফেরা , ক্যাম্প ফায়ার ও বার্বিকিউ । রাতে আবার বিচিত্রানুষ্ঠান ও সম্বর্ধনা প্রদান আমরা আমাদের ভ্রমণ এ বিশেষ সহায়তা করার জন্য শ্রীমতি অপর্ণা বসু ও তার কন্যা শ্রীমতি আম্রপালি কে বিশেষ স্মারক প্রদান। আমাদের সুন্দর ভ্রমণ সার্থক ভাবে রূপ দেওয়ার জন্য : শ্রী গঙ্গেশ মাজি ,শ্রী গৌতম বোস, শ্রী সোমনাথ সাহা, শ্রী সমরেশ দাস, আব্দুল হালিম, বিশেষ করে আমাদের বর্ষীয়ান সদস্য শ্রী সুবোধ বন্ধু হালদার হঠাৎ সামসি তে অসুস্থ হয়ে পড়লে, তাকে হাসপাতালে, ভর্তি তার চিকিৎসার জন্য শ্রী গৌতম বোস, শ্রীমতি অপর্ণা, বোস ও শ্রীমতি আম্রপালি , শ্রী জহর রায় , আব্দুল হালিম, শ্রী কাঞ্চন ঘোষাল , ও সম্পাদক হাসপাতালে যান এবং এরা ওনাকে বিশেষ চিকিৎসা ও তত্বাবধান সহায়তা করেন। এর জন্য আমরা এদের প্রতি বিশেষ  কৃতজ্ঞ । সভায় সভাপতি শ্রী অভিজিৎ মিত্র এদের কৃতজ্ঞতা জানান, এবং কন্যাসম আম্রপালি যে অসাধারণ মানবিকতার দৃষ্টান্ত আমাদের মানুষ হিসাবে মনে করিয়ে দেন !এবং সম্পাদক সকলকে মনে করিয়ে দেন সংগঠিত হয়ে থাকার কি উপযোগিতা ,তিনি আরো বলেন মানবিকার উত্তরাধিকারের কথা । সভার শেষে যুগ্ম গানে শ্রী গৌতম বোস ও অপর্ণা আমাদের মুগ্ধ করেন। এছাড়া শ্রী সন্দ্বীপ চক্রবর্তী অপূর্ব একটি ধারা পাত পাঠ করে আমাদের আনন্দ দেন। এর পর আরও অনেকে অংশগ্রহণ করেন। আজ আমরা রওনা হয়ে পথে গজল ডোবা ও ডাম ডিং মোনেস্ট্রি দেখে ফিরি ।এক অসাধারণ মন ভালো করা অনুভূতি নিয়ে ! শেষকালে যুব আবাস কর্তৃপক্ষ আমাদের নিয়ে একটি সংবর্ধনা দেন ও চায়ের ব্যাগ উপহার স্বরূপ আমাদের হাতে তুলে দেন
সাধারণ সম্পাদক

View Our Photos