মনের আরাম আর আত্মার আনন্দ : ------
যে সময় সহরের ক্রমাগত কলুষতা আমাদের ফুসফুস প্রায় বিদীর্ণ করে আনছিল আমরা ৩৪ জন সদস্য কেউ কেউ স্বপরিবারে ও দুজন বিশেষ অতিথি সহ ঝাড়গ্রামের সরকারি অতিথি নিবাস এ গত কাল এসে উঠলাম। আজ সকাল থেকেই শুরু হবে নিবিড় অরণ্য অভিযান সাথে ডুলুং নদী ; তারাফেনী , গাড়ুররাসনী ইত্যাদি ,ইত্যাদি !
তবে কথায় আছে ' ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙ্গে ' তাই আমারা গত কাল সন্ধ্যার পর আমাদের ডাক্তার অতিথিদের নিয়ে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত করি। ডাক্তার নীহার কুমার দত্ত MD. ও ডাক্তার শিখা দত্ত; এতে বিভিন্ন উষুধের মানব শরীরের উপর প্রয়োগ তার ভাল, মন্দ উপাখ্যান, হৃদয় , কিডনি .লিভার এর উপর প্রতিক্রিয়াশীলতার ব্যাখ্যা দেন। ডায়েবেটিস নিয়েও দুই জন অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করেন। শরীরের অংগ , প্রত্যজ্ঞ কিভাবে বিনা উষুধে ঠিক রাখা যায় তার জন্য বিশেষ কিছু ব্যায়াম এর প্রদর্শন করে দেখান।
এরপর দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। মোট কথায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শ্রতি মধুর ঘরোয়া এই অনুষ্ঠান আমাদের সদস্য দের মন ছুঁয়ে যায় ! আমাদের তরফে দুই অতিথি ডাক্তার দের বরন করে উত্তরীয় এবং স্মারক প্রদান করা হয়। এতে সহায়তা করেন শ্রী এস এল দে; সভাপতি শ্রী অভিজিত মিত্র সহ সভাপতি ; শ্রী গংগেশ মাজি সহ সম্পাদক, এবং শ্রী স্বপন কুমার চক্রবর্তী সাধারণ সম্পাদক; ধন্যবাদ দেন শ্রী অশোক সেন এবং আরও সহায়তা করেন শ্রীমতী শিল্পী রায়। ও আব্দুল হালিম।
ভ্রমণ বৃত্তান্ত :----
প্রিয় সদস্য বন্ধুরা গত মঙ্গলবার ১৫ ই জুলাই আমরা ৩৩ জন সদস্য/পরিবারের ও দুজন অতিথি ডাক্তার সহ ঝাড়গ্রামের অরণ্য বনানী /নদী ও কিছু পাহাড়ি জঙ্গল যা প্রকৃতির একান্ত সম্পদ তার অনুভূতির সাথে একাত্ম হয়ে গেছিলাম। এ এক অবিশ্বাস্য অভিজ্ঞতাও ! তা ছাড়াও প্রথম দিন দুজন সৃজনশীল শিক্ষক ডাক্তার নীহার কুমার দত্ত এবং শিখা দত্তের অসাধারন ও পর্যাপ্ত চিকিৎসা সংক্রান্ত অভিজ্ঞাণ ও শিক্ষা আমাদের হৃদয় স্পর্শ করে যায়। তারপর প্রত্যেক দিন প্রকৃতির নিবিড় অনুভব থেকে ফিরে রাতে আদিম আদিবাসীদের নৃত্যকলা যাতে মাটির ঘ্রাণ মিশে আছে ; তাই আমাদের মনকে সিক্ত করে !
ইচ্ছা না করলেও ফিরতে হয়।
গত কাল রাতেই আমরা একটু রাত করে চলে আসি ।
এই ভ্রমণটি শুরু থেকেই সুন্দর উপহারেব মত পরিচালিত করেন শ্রী গংগেশ মাজি। ঝাড়গ্রামের অংশ সহযোগি শ্রী সঞ্জীব সরকার ।
আর আব্দুল হালিম;শ্রী অশোক সেন ;শ্রীগৌতম বোস; আরও সহযোগি ছিলেন শ্রী অভিজিত মিত্র; অভিজিত দাস; কাঞ্চন ঘোষাল; সমরেশ দাস ও আরও অনেকে । পরিশেষে আমাদের সঙ্গী মহিলাদের সুপরামর্শেই আমারা রাত গভীরে বাড়ি ফিরলাম। আর WBTDC কর্তব্যরত কর্মী দের সহায়তা ভোলার নয় ! প্রত্যেককেই আত্মিক অভিনন্দন
সাধারণ সম্পাদক।
LIC Retired DO Welfare Association