Rallis Building (4th Floor), 16 Hare Street, Kolkata - 700001 +91 990 314 0567 WhatsApp
LIC Retired DO Welfare AssociationEastern Zone · Kolkata Contact
News & notices

Bijaya Get Together 2024

জন্মোৎসব ও বিজয়াসন্মিলনী

দিন ক্রমশ ছোট হয়ে আসছে;কিন্তু কার্তিকের আকাশ পূর্ণিমার জ্যোৎস্নার মতো উজ্জ্বল আর তা নেমে আসে পৃথিবীর কাছাকাছি, যেখানে অজস্র হলুদ, মরিচ রঙা প্রজাপতি এদিক থেকে ওদিক ঘুরে বেড়ায়! আমাদের মন কেমন করে; এই সময় আমাদের পূর্বজ প্রিয় মানুষদের কথা মনে পড়ে।প্রিয়জন যারা আমাদের ছেড়ে ওই অনন্ত মহাশুন্যে বিলীন হয়ে গেছেন চিরদিনের মত ; আর তাই আমাদের স্মরণ আমরা সেই প্রিয়জনদের জন্য "আকাশ প্রদীপ "জ্বালিয়ে স্মরণ করি !
আমরা যারা নিজের বিদায় নেওয়া প্রিয় মানুষ,
বাবা, মা,বা অন্য কেও কে ব্যস্ততার জন্য স্মরণ করতে পারি না; আমাদের সংগঠন সেই বিদেহী, বিদায়ী মানুষজনের স্মরণ ও স্মৃতি তর্পণ করবে, আমরা তাদের জন্যে ভালোবাসার আকাশ প্রদীপ জ্বালোবো ১৮ ই অক্টোবর ২০২৪, বেলা দেড়টায়।সর্বাগ্রে চির নমস্য শ্রী সুশীল কুমার চক্রবর্ত্তী,অসম্ভব দূরদর্শী আমাদের পবিত্র প্রতিষ্ঠাতা আর শ্রী কমলা পতি বিশ্বাস, মহম্মদ সিদ্দিক হোসেন, শ্রী দিব্যেন্দু রায়।শ্রী সুবোধ বন্ধু হালদার ও আরও অনেকে।এরপর শ্রী বিজয় কুমার পান্ডে ও শ্রী অনিমেষ চক্রবর্তী, বি,আর সেনগুপ্ত যুগলকিশোর হর লালকা,শ্রী রঞ্জিত কুমার ভট্টাচার্য প্রমুখ আরও ৬৬ জন পূর্বজ্ সহকর্মী।
আর সাথে সাথেও আমরা বিজয়া উৎসব পালন করব যা স্মরণাতীত কালের মধ্যে শ্রেষ্ঠ উৎসর্গ হতে চলেছে। আপনাদের সমবেত সমাবেশ ই আমাদের শ্রেষ্ঠ উৎসর্গ তর্পণ! সেটাই আকাশ প্রদীপ জ্বালিয়ে অবিরাম স্মরণ!সবাই ভালো থাকবেন,শ্রদ্ধা সহ 
সাধারণ সম্পাদক

আজ আমাদের অনুষ্ঠান শুরু হলো, প্রথমে সলিল কুমার দাসের স্মরণ সভা অনুষ্ঠিত হলো, তাকে মাল্য দান করেন সভাপতি শ্রী এস এল দে এবং সম্পাদক , সহ সভাপতি , শ্রী দেবাশীষ নাথ ও আরো অনেকে ,

তারপর তার সম্বন্ধে বলেন শ্রী এস এল দে ও শ্রী তাপস কুমার ঘোষাল

এরপর বলেন সাধারণ সম্পাদক।

এরপরই আমাদের অনুষ্ঠান শেষ হল , শ্রী চিরঞ্জিত কি বিশেষ সম্মানে ভূষিত করা হয় এবং তার হাতে একটি স্মারক তুলে দেন সাধারণ সম্পাদক শ্রী স্বপন কুমার চক্রবর্ত্তী

এই অনুষ্ঠানে বিভিন্ন ভাবে মানুষ সহায়তা করেছেন।শ্রী শান্তি ও সোমনাথ সাহা , শ্রী গৌতম ঘোষ, শ্রী অচিন্ত্য সেনগুপ্ত, শ্রী মৃণাল চ্যাটার্জী, মহম্মদ আব্দুল হালিম, এবং যিনি না থাকলে এই অনুষ্ঠান করা সম্ভব হতো না,তিনি আমাদের সহ সভাপতি শ্রী তাপস কুমার ঘোষাল। অনন্ত গ্রন্থনায় এটিকে সুস্থভাবে পরিবেশন করেছেন। আর অসংখ শ্রোতা বন্ধুরা , এছাড়া ,শ্রী হরি নারায়ণ পোদ্দার, শ্রী সোমনাথ , সাহা ও শ্রী সমীরণ পাঠক গান এবং শ্রী দেবাশীষ নাথ আবৃত্তি করে শোনান , শ্রী অমিত কুমার দাস সন্তুর বাজিয়ে শোনান এবং শ্রীমতী চন্দ্রানী ব্যানার্জী তার অসাধারণ স্যাক্সোফোন বাজিয়ে সুরের ঝংকার তুলে ধরেন, দর্শকরা মন্ত্রমুগ্ধ , অসাধারণ সুন্দর একটি মনোরম সন্ধ্যা আমরা সদস্য দের উপহার দিতে পারলাম। দেশ বিদেশ থেকে বন্ধুরা আমাদের অভিনন্দন জানিয়েছেন ; ও হ্যাঁ কেও কেও অর্থনৈতিক সাহায্য করেছেন , KMD 2 এর শ্রী প্রদীপ কুমার ধর আমাদের এই অনুষ্ঠান উপলক্ষে দু হাজার টাকা অনুদান হিসেবে পাঠিয়েছেন। শ্রদ্ধা সহ 
সাধারণ সম্পাদক